ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনে গ্রেপ্তার ১০

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২য় দিনে আরও ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২য় দিন শুক্রবার গ্রেফতারকৃত কাঞ্চনের জুয়েল, গুতিয়াব এলাকার শহিদুল্লাহ, সবুজ, বিপুল, তুহিন ও ১ম দিনে বৃহস্পতিবার গুতিয়াব এলাকার আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেফতার করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ কোর্টে চালান করা হয়।

নারায়ণগঞ্জ জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদর কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত লোকবল রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করে আসছিল।

ওই টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করে তারা। এর প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩’শ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে বিক্ষুব্ধরা এস আই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামে ২ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে ২১জনকে নামীয় ও ১৫০জনকে অঙ্গাত আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।

ওই মামলায় ২য় দিন শুক্রবার ৫জন ও ১ম দিন বৃহস্পতিবার ৫জন মোট ১০ আসামীকে গ্রেফতার করে প্রত্যেকের ১০দিন করে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

রূপগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনে গ্রেপ্তার ১০

আপডেট সময় ১১:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫