ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ধর্ষণের শিকার আছিয়া মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে কাফন মিছিল

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”

এই সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধর্ষণের শিকার আছিয়া মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে কাফন মিছিল

আপডেট সময় ১০:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫