ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার কাঁচপুর পুরান বাজার রায়েরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, কাঁচপুরের পুরান বাজার এলাকার ইছাক মুন্সির ভাড়াটিয়া বাড়িতে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে স্বপরিবারে বসবাস করেন। আবার একই বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলীও। এদিকে শিশুটির পিতা-মাতা উভয়েই গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান তারা।

বৃহস্পতিবার বিকেলে ৩ টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করছিলো। এ সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এমতাবস্থায় ওইবাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ঘটনাটি দেখে ফেলায় বাচ্চাটি সে যাত্রায় রক্ষা পায়। পরবর্তীতে শিশুটির বাবা-মা কর্মস্থল হতে বাড়ি ফিরে তাদের শিশু কন্যার মুখে এ খবর জানতে পেরে স্থানীয় এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে অভিযুক্ত মনসুর আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, বাচ্চাটির বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি জানায় সে। পরে পিতা-মাতা অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে বিকেলে বাচ্চাটিকে ধর্ষনের চেষ্টা করেছিল বলে তাদের কাছে স্বীকারোক্তিও দিয়েছে। তবে বাচ্চাটির পরিবারের কাছে তার ভাষ্য ছিল “শয়তানে তাকে এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলে”। পরবর্তীতে বাচ্চার পরিবার এই ঘটনাটি ওই বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা অভিযুক্ত মনসুর আলীকে আটক করে গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫