ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকতে চিলির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সেলেসাওরা। তবে হাল ছাড়েনি। ইগো জেসুস ম্যাচে সমতা ফেরানোর পর মনে হচ্ছিলো ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ব্রাজিলকে। তবে ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন লুইস এইহিক।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। এদুয়ার্দো ভার্গাসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড জেসুস। পরে ম‍্যাচের শেষ সময়ে ব‍্যবধান গড়ে দেন ৬৮তম মিনিটে বদলি নামা এইহিক।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে ব্রাজিল। ফেলিপে লয়লার ক্রসে দূরের পোস্টে জোরাল হেডে জাল খুঁজে নেন অরক্ষিত ভার্গাস। লাফিয়েও বলের নাগাল পাননি ব্রাজিল গোলরক্ষক এডারসন।

পিছিয়ে থাকা ব্রাজিলের আক্রমণে ছিল না তেমন কোনো ধার। প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে বারবারই তালগোল পাকাচ্ছিলেন রদ্রিগো, সাভিনিয়োরা। সফরকারীদের বিবর্ণ ফুটবলের মাঝে আশার ঝিলিক ছিলেন জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনিই পথ দেখান দলকে। সাভিনিয়োর চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

আপডেট সময় ০২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪