ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’

গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী।

মায়ের মৃত্যুর এক বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। রোববার দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ টা দিন হয়ে গেল। কিভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিলো নরকের আগুনের মতো ভয়ঙ্কর।’

এরপর পূজা লেখেন, ‘বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারি হয়ে উঠে। মনে হয়, পৃথিবীর সব চেয়ে ভারি পাথর আমার বুকে।’

‘মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।’

পূজা লেখেন, ‘জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহা, তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।’

নিজের প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।’

চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’

আপডেট সময় ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫