ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপনে বন্দর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপনে প্রস্তুতি সভা করেছে বন্দর উপজেলা প্রশাসন। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এনএসআই এর পরিচালক হাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপনে জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা পরিষদের উপদেষ্টা সরোজ কুমার সাহা, শিখন সরকার শিপন, জয় কে রায় চৌধুরী বাপ্পি, শঙ্কর সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কর্মকার, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব খোকন সাহা, ঋষিকেশ মন্ডল মিঠু, রিপন দাসসহ লাঙ্গলবন্দ স্নান সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

প্রস্তুতি সভায় মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপনে প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে আলোচনার করা হয়। বিশেষ করে প্রায় ১০ লক্ষাধিক পুন্যার্থীর আগমন এবং নির্গমন নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল দপ্তর এবং সেবা ক্যাম্পের প্রতিনিধিদের করণীয় শীর্ষক দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

স্নান চলাকালীন সময়ে পূর্র্ণথীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে, ব্রহ্মপুত্র নদের কচুরিপানা পরিষ্কার করে প্রয়োজনীয় গভীরতা নির্ধারণ করতে, নির্ধারিত সময় গুলোতে বালুবাহী বাল্ব হেড চলাচল বন্ধ রাখতে, প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের নাম এবং মোবাইল নাম্বার সরবরাহ করতে, পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করতে, ভাঙা সড়কগুলো মেরামত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা পরিষদের উপদেষ্টা শিখন সরকার শিপন মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান আয়োজনের লক্ষ্যে যেসব প্রতিবন্ধকতা গুলো আছে তা লিখিত আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপনে বন্দর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫