ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্ছল ব্যক্তি আছেন, দরিদ্রদের সাহায্যে তাদের এগিয়ে আসতে হবে। সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাইনাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজক গাজী মনির হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষের পাশে থাকতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন নুরু, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মুয়াজ হোসেন মানিক, এনামুল হক পিন্টু, জসিম উদ্দিন, সাকের আহমেদ সোহান, সেলিম, জাবেদ, মাহাবুর রহমান মিলন, গাজী সোহান, আরিফ উল্লাহ, আবু নাইম মন্টু, আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই : মামুন মাহমুদ

আপডেট সময় ০৯:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫