ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সিদ্ধিরগঞ্জের পাইনাদী ও বাতেনপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ৫ ই আগস্ট সরকার পতনের পর একটি কুচক্রী মহল তিতাসের অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ গ্যাস সংযোগ এবং অতিরিক্ত গ্যাসের চুলা ব্যবহারকারীদের কাছ থেকে কোটি টাকা আদায়ের অভিযোগ উঠে। নারায়ণগঞ্জ তিতাস কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে এইসব টাকা উঠাচ্ছে ঠিকাদাররা।

নাসিক ১ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা ও বাতেন পাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। পাইনাদী ও বাতেন পাড়া এলাকায় বহুতল ভবন ১ হাজারেরও বেশি গড়ে উঠেছে। এইসব ভবনে বেশির ভাগই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব ভবন থেকে অতিরিক্ত চুলা ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা আদায় করছে নামধারী ঠিকাদাররা। তিতাসের কর্মকর্তাদের নাম বলে এসব টাকা তোলা হয় । উক্ত এলাকাগুলোতে তিতাসের অভিযান হয়নি বলে জানায় এলাকাবাসী। রাতের আধারে এসব ভবনে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এসব ভবন থেকে ৫০ লক্ষ টাকা আদায় করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নং ওয়ার্ড পাইনাদি নতুন মহল্লা ও বাতেন পাড়া এলাকায় নতুন বহুতল ভবন হাজারেরও বেশি গড়ে উঠেছে। এসব ভবনের বেশিরভাগ গ্যাস সংযোগ অবৈধ বলে জানা যায়। অতিরিক্ত চুলা থেকে প্রতিমাসে এক একটি ভবন থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা তোলা হয় নারায়ণগঞ্জ তিতাস অফিসের কথা বলে। যেসব ভবন মালিক প্রতিমাসে টাকা দিবে তাদের অবৈধ গ্যাস সংযোগ আর বিচ্ছিন্ন করা হবে না। এলাকাবাসী জানায়, সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা ও বাতেন পাড়া এলাকায় বেশিরভাগ বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব বাড়ি থেকে প্রতি মাসে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা আদায় করছে ঠিকাদাররা। তিতাসের কিছু অসাধু কর্মকর্তা ঠিকাদার ও এলাকার মাস্তানদের দিয়ে এসব টাকা কালেকশন করানো হয়। তারা আরো বলেন, রহস্যজনক কারণে তিতাস কর্মকর্তারা পাইনাদী নতুন মহল্লা ও বাতেন পাড়ায় অভিযান চালাচ্ছেন না। কারণ এই পাদনাদী নতুন মহল্লা ও বাতেন পাড়া থেকে প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা অবৈধ ভাবে আদায় হচ্ছে। এতে করে সরকার মাসে কোটি-কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

সচেতন মহলের দাবি, উক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভবন মালিক ও ঠিকাদারদের আইনের আওতায় আনা হোক।

সেই সাথে তিতাসের যেসব অসাধু কর্মকর্তারা এই অবৈধ কাজে জড়িত আছেন তাদের বিরুদ্ধে দুদকের হস্তক্ষেপ কামনা করছি।

নারায়ণগঞ্জ তিতাসের গ্যাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, উক্ত এলাকাগুলোতে অতি দ্রুত অভিযান করা হবে। সেই সাথে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। যে সব ঠিকাদার এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সিদ্ধিরগঞ্জের পাইনাদী ও বাতেনপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

আপডেট সময় ০৯:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪