ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ি ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ এপ্রিল) উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা গ্রামের মুদি দোকানি মো. জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ হামলার চালায়।

জানা যায়, বেশ কয়েকদিন আগে ২নং ওয়ার্ডের সুলতান মোল্লার ছেলে কথিত যুবদল নেতা সজীব মোল্লা কাহেনা গ্রামের মুদি দোকানী জাহাঙ্গীর মিয়ার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

মুদি দোকানি জাহাঙ্গীর মিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ৫ এপ্রিল সন্ধ্যায় জাহাঙ্গীর এর বাড়িতে কথিত যুবদল নেতা সজীব মোল্লা সহ সন্ত্রাসী সোয়েব ভূঁইয়া, সজীব এর ছোট ভাই মাদক ব্যবসায়ী সাজ্জাদ মোল্লা, হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী শাওন মিয়া সহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে ও নগদ অর্থ লুট করে।

পরে সন্ত্রাসীরা এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে অথবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।

এদিকে ফের সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ভয়ে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেনা ভুক্তভোগী জাহাঙ্গীর।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ভাঙচুর

আপডেট সময় ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫