ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

oppo_2

স্টাফ রিপোর্টারঃ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে ও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী জনতা ।

গতকাল সোমবার বিকেল ৪ টায় ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বক্তব্য দেন। পরে আসরের নামাজের পর ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তৌহিদ জনতা। মিছিলে উপস্থিত কয়েক হাজার তৌহিদী জনতার সকলেই ইসরায়েলি পন্যসামগ্রী বয়কটের শ্লোগান দেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ ‘বয়কট ইসরাইল পণ্য, সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণের কারণে নিরীহ ফিলিস্তিনিরা প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর হাতে জীবন হারাচ্ছেন।

তারা বলেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যার সামিল। আমরা ইজরায়েলের এই অপরাধের বিচার ও গাজাবাসীরা তাদের অধিকার ফিরে পাক এই দাবি জানাই।

এছাড়াও বিক্ষোভ মিছিলে সোনারগাঁ থেকে ১৫ দিনের মধ্যে সকল প্রকার ইসরাইলি পণ্য সকল দোকানদার ভাইদেরকে বয়কটের আহ্বান জানান।

মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন খাঁন সাহেবের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও অসংখ্য তৌহিদী জনতা এবং বিএনপির নেতৃবৃন্দ মিছিল নিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এসময় উপস্থিত বক্তারা বলেন, ‘এ হামলা বা যুদ্ধ কোন দেশের বিরুদ্ধে নয়, এ যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে করছে ইহুদিরা। ইহুদিদের সকল পণ্য আমরা বয়কট করবো এবং বাংলাদেশে কোন ইহুদিদের পণ্য যাতে বিক্রি করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি থাকতে হবে। আমরা সরকারের কাছে দাবী করবো যাতে ইহুদিদের কোন পণ্য আমাদের দেশে আমদানী না করা হয়। অনতিবিলম্বে মুসলমানদের উপর হামলা বন্ধের দাবী জানাচ্ছি। আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সর্বদা আছি এবং থাকবো ইনশাআল্লাহ’।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫