ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ৬,১৬৮ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৫। এ বছর রূপগঞ্জে মোট ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। অংশ নিচ্ছেন ৬ হাজার ১৬৮ জন শিক্ষার্থী।

পরীক্ষার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে ১৬টি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন ১৬ জন ট্রেজারি অফিসার এবং সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এদিকে পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেক পরীক্ষার্থী জানিয়েছেন, এ বছরের পরীক্ষার প্রশ্নপত্র সহজ ছিল এবং তারা সন্তুষ্টির সঙ্গে পরীক্ষা দিয়েছেন। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রের পরিবেশ নিয়ে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

রূপগঞ্জে ১৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ৬,১৬৮ শিক্ষার্থী

আপডেট সময় ১২:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫