ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকলকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো – ডিসি জাহিদুল ইসলাম

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার সকল শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানেরা যারা নতুন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন তাদেরকে উপলক্ষ্য করে যত অনুষ্ঠানই করি না কেনো সেগুলো খুবই নগণ্য। যারা তার সন্তান হারিয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে ভাই তার বোন হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে; আমরা যত অনুষ্ঠান বা আয়োজন করি না কেনো কোনদিন কোনভাবেই তাদের মন জয় করতে পারবেনা। আমরা প্রত্যাশা করি তারা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আন্দোলন করেছিলো, দেশ গড়ার যে স্বপ্ন তারা বুকে ধারণ করেছিলো সেই দেশ গড়তে পারলে তাদের ত্যাগ স্বার্থক হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। সকল শহীদ পরিবারের পাশে আমরা আছি এবং যেসকল বিষয় উপস্থাপিত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবো। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিক ভাইদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমাদের কার্যক্রমগুলো জনসম্মুখে উত্থাপিত হয়। প্রচন্ড রোদ আর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা সমাজের সকল বিষয়গুলো তুলে ধরেন।বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন।শহীদ সজল, শহীদ সোলাইমান ও শহীদফারহান ফাইয়াজ সহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ডাঃ মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, সহকারী পুলিশ সুপার ইব্রাহিম হায়দার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের আমীর মাইনুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, নিরব রায়হান সহ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সকলকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো – ডিসি জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫