ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আলম ওরফে নবীন (৬০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন কারাদণ্ড আলম ওরফে নবীন সিদ্ধিরগঞ্জের চরহোগলা আদম আলী নেকরামের ছেলে। সেই সাথে ভুক্তভোগী স্ত্রী হলেন আফসানা।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানা নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় দায়ের করেন।

সেই সাথে এই মামলার তদন্ত করে পুলিশ তার স্বামীকে অভিযুক্ত করেন। এই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১২:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫