ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

বন্দরে সন্ত্রাসী পিতাপুত্র গ্রেপ্তার

বন্দরে ওভারটেক করার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইমন (৩০) নামে এক সিএনজি চালক মারাত্মক ভাবে জখম হয়েছে। ওই সময় পথচারিরা রক্তাক্ত অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় উত্তেজিত জনতা হামলাকারি পিতা/পুত্রকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুর রহমান মোল্লা ছেলে অটোচালক মনির উদ্দিন মিনু (৬৫) ও তার সন্ত্রাসী ছেলে হামলাকারি আনোয়ার হোসেন তপু (৩২)।

গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জস্থ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত সিএনজি চালকের পিতা মোঃ আইয়ুব আলী বাদী হয়ে আটককৃত হামলাকারি পিতা/পুত্রসহ ৪ জনের নাম উল্লেখ্য করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩(৪)২৫ ধারা- ১৪৩/ ৩০৭/ ৩২৪/ ৩২৬ পেনাল কোড -১৮৬০।

পুলিশ আটককৃত পিতা/পুত্রকে উল্লেখিত মামলায় শনিবার (১৯ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৭টায় সময় সিএনজি চালক ইমন মোগরাপাড়া হইতে যাত্রী নিয়ে বন্দর ঘাটে আসার পথে বন্দর থানাধীন বাগবাড়ী উপজেলা হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র অটোচালক মনির উদ্দিন মিনু ওভারটেক করার সময় সিএনজি সাথে সামান্য ধাক্কা লাগে।

এ ঘটনায় উভয় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি সহ মারপিটের ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন পরিস্থিতি সামাল দিয়ে বাগবাড়ী উপজেলা হাসপাতালের কম্পাউন্ডে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করাকালে অটো চালক মনির উদ্দিন মিনু ফোন করিয়া তাহার ছেলে আনোয়ার হোসেন তপুকে ঘটনাস্থলে লোকজন নিয়ে আসার জন্য বলে।

ওই সময় সন্ত্রাসী আনোয়ার হোসেন তপু সিএনজি চালককে হত্যার উদ্দেশ্য সুইচ গিয়ার চাকু দিয়ে ছুরিকাঘাত করে।

এ ছাড়াও নবীগঞ্জ মাজার এলাকার আব্দুল ছালাম মিয়ার ছেলে শাওন ও কুশিয়ারা এলাকার শাহজাহান সরকারের ছেলে শাহানুর হাসান শুভ্রসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সিএনজি চালককে হত্যার উদ্দেশ্য লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাট জখম করে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

বন্দরে সন্ত্রাসী পিতাপুত্র গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫