ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আড়াইহাজারে স্ত্রী সুলেখা (৪০) কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী রব মিয়ার বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সুলেখা পাশের নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪ জন কন্যা সন্তানের জননী। অপর দিকে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন বুধবার সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পায় যে, সুলেখার গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে আছেন।

রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়। এ খবর জানাজানি হলে নিহতের বাড়িতে শত শত জনতা ভিড় করে এবং পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে মরদেহের পাশে ওই অবস্থায় দেখতে পায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ১০:০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫