ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

৪ মে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম

আগামী ৪ মে (রোববার) থেকে পুরোদমে চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। তবে এরআগে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন করা যাবে।

এরপর রোববার থেকে পূর্বের ন্যায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসর্ এসে আবেদনপত্র জমা, ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. জামাল হোসেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ ও ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে পুড়ে যায় পাসপোর্ট অফিসের ভবন। এতে গুরুত্বপূর্ণ নথি এবং কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এরপর থেকে বন্ধ ছিল সব কার্যক্রম।

পাসপোর্টের জরুরি প্রয়োজনে নারায়ণগঞ্জের মানুষকে যেতে হয়েছে ঢাকা, নরসিংদী এবং মুন্সিগঞ্জে। এতে অনেককেই ভোগান্তির শিকার হতে হয়েছে।

এরপর নভেম্বরে ভবনটির সংস্কার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কাজ শেষ হওয়ার পর অফিসটি নতুন করে সাজানো হয়।

পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোও নতুন করে রঙ করা হয়েছে। আবার বসানো হয়েছে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন। দোকানিরা বলছেন, ৯ মাসের মন্দা কাটিয়ে আবার বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

এদিকে দীর্ঘ ১০ মাস পর আবারও পাসপোর্ট অফিসটি পূর্ণদমে চালু হওয়ার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নারায়ণগঞ্জবাসী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

৪ মে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম

আপডেট সময় ০৯:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫