ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জকে সংস্কার করতে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম, মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো। বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে। পরে গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইমামদের মধ্যাহ্নভোজ শেষে হাদিয়া প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

আপডেট সময় ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫