ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজ অফার করে সেবা চালু করেছে বলে জানানো হয়েছে।

স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

এছাড়া মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টেও এতথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে।

শুরুতে দুটি প্যাকেজ চালু করা হয়েছে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। এর মধ্যে একটির মাসিক খরচ ৬ হাজার টাকা এবং অপরটির ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি সেটআপ এককালীন কিনতে হবে।
স্টারলিংকের এই সেবায় স্পিড ও ডেটা লিমিট নেই, অর্থাৎ ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ গতি হতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত।

বাংলাদেশের গ্রাহকরা আজ (২০ মে) থেকেই অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের মধ্যে সেবা চালুর পূর্বপ্রত্যাশা বাস্তবে রূপ নিল।

খরচ তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন-এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট বিকল্প তৈরি হলো। পাশাপাশি যেসব দুর্গম এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীদের জন্য এটি হবে একটি কার্যকর সমাধান।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিশেষ সহকারী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০

আপডেট সময় ০১:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫