ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ইসদাইর এলাকার নানান অপকর্মের হোতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নানান অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
সিদ্দিকুর রহমান উজ্জ্বল নিজেকে জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকে প্রভাব বিস্তার করে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ছিনতাই সহ নানান অপকর্ম করাচ্ছে। সম্প্রতি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের নামে শহরের টানবাজারে আয়োজিত নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে অতিথি করা হয়।
এ নিয়ে বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে।
জানা যায়, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইসদাইরের নানান অপকর্মের হোতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে মঞ্চে উপস্থিত দেখে অনেকে নানান মন্তব্য করতে থাকেন।
অধ্যাপক মামুন মাহমুদ, মশিউর রহমান রনি, মাজহারুল ইসলাম জোসেফের উপস্থিতিতে উজ্জ্বল থাকায় কমান্ডার সিরাজকে অপমান করা হয়েছে বলে অনেকে মনে করেন।
কেননা উজ্জ্বলের পরিবার সম্পর্কে এলাকাবাসীর মধ্যে বিরূপ মনোভাব রয়েছে।
যখন যে দল ক্ষমতায় আসে সে দলের হয়ে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে থাকে।
তার বড় ভাই মানিক ও খান বাবু আওয়ামী লীগের দোসর হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে নানান অপকর্ম করেছিল।
বর্তমানে মানিক অসুস্থ হওয়ায় এ দায়িত্ব পালন করছে তার ছোট ভাই তাতী দল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল।
রহস্যজনক কারণে জেলা বিএনপি ও তাতী দলের নেতারা উজ্জলের বিরুদ্ধে কোন দলীয় ব্যবস্থা নেয়নি। এতে করে ইসদাইর এলাকাবাসীর মধ্যে বিএনপিকে নিয়ে বিরোপ ধারণা রয়েছে। যা আমি সংসদ নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়তে পারে। উজ্জ্বল এর বিরুদ্ধে প্রতিকার চায় বিএনপি নেতাকর্মী সহ সিরাজ এমপির অনুসারীরা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল

আপডেট সময় ০১:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬