ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বার্সেলোনার সঙ্গে রাফিনিয়ার নতুন চুক্তি, অবসরও নিতে চান ব্লুগ্রানায়

‘পরিবারকে আগেই বলে রেখেছি যে, আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে’, বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়ের রাফিনিয়া। অবশ্য তার সঙ্গে কাতালানদের চুক্তি ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত, যা এখন গিয়ে ঠেকেছে ২০২৮–এ।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই সেলেসাও তারকা বার্সেলোনার হয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। যা হ্যান্সি ফ্লিকের দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই কাতালানদের তিনটি ঘরোয়া শিরোপা জিততে ভূমিকা রেখেছে। ঘরোয়া ট্রেবল পূর্ণ হয়েছে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের মাধ্যমে। আর প্রতিটিতেই তারা দাপট দেখিয়ে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।

ক্লাবের সঙ্গে সম্পর্কটা আরও একটু বাড়িয়ে নিয়ে রাফিনিয়া বলছেন, ‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। আমি এখন রাফিনিয়া, একজন বাবা, একইসঙ্গে অধিনায়কও। যখন প্রথমবার ব্লুগ্রানায় আসি, সেই সময়ের চেয়ে এখন আমার ওপর অনেক দায়িত্ব। প্রতি বছরই আমার মাঝে ম্যাচুরিটি এসেছে, আগের চেয়ে আমি অনেক পরিণত হয়েছি।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বার্সেলোনার সঙ্গে রাফিনিয়ার নতুন চুক্তি, অবসরও নিতে চান ব্লুগ্রানায়

আপডেট সময় ০১:১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫