ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

রূপগঞ্জে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট, কুপিয়ে ১০জনকে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় বাধা দেওয়ায় ১০-১২জনকে কুপিয়ে ছাত্রদল নেতা রাজিব মিয়াকে তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজিবের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার চেষ্টা করছে কাজী মনিরুজ্জামান সমর্থিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু। তার নেতৃত্বে শুক্রবার দুপুরে ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দিপু ভুঁইয়া সমর্থিত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বাধা দেয়ায় পোনাবো গ্রামের বাসিন্দা মুনসুর আলীর ছেলে ইসমাইল হোসেন (৪০) কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নারীসহ আরো ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ছাত্রদল নেতা রাজিব (৩৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে ২ লাখ টাকার বিনিময়ে রাজিবকে মুক্তি দেয় হামলাকারী অপহরণকারীরা।
ছাত্রদল নেতা রাজিব জানান, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর ছোট ভাই মর্তুজাবাদ গ্রামের মঞ্জুর হোসেনের ছোট ছেলে, কালী গ্রামের কাউছার, তাদের সহযোগি বাদশা, শান্ত, ফারুক, ইমরানসহ ৫০-৬০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলায় আহতদের স্থাণীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু জানান, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছি। হামলার ঘটনাটি আমার জানা নেই। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহন করা হোক।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ব্যাপারে রাজিব মিয়া বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

রূপগঞ্জে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট, কুপিয়ে ১০জনকে জখম

আপডেট সময় ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫