ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লাঠি মিছিল করেছেন হোসিয়ারি পল্লীর ব্যবসায়ীরা। গতকাল শনিবার দুপুরে শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকায় লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে মিছিল করেন তারা। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের একত্রিত করে মিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী-চাঁদাবাজি করলে আমরা প্রতিহত করতে প্রস্তুত। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বদিউজ্জামান বদু বলেন, নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানেই হোসিয়ারি মালিকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, নারায়ণগঞ্জে বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হচ্ছে। উনারা লাঠি মিছিল করলেও তাদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

আপডেট সময় ১১:০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫