ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লায় মারামারির ঘটনায় গ্রেফতার ১; পরিবারের দাবি ষড়যন্ত্র

‌নিজস্ব প্রতি‌বেদক : ফতুল্লায় পূর্ব ইসদাইর এলাকায় মারামারির ঘটনায় মোঃ সোহেল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। তিনি গোগনগর ৩ নম্বর ওয়ার্ডের বাড়ির টেক এলাকার বাসিন্দা এবং সামাদ সরকারের ছেলে।

র‌বিবার তা‌কে ফতুল্লা থানা থে‌কে আদাল‌তে নি‌য়ে আসলে পরব‌র্তি দিন সুনানী ধার্য ক‌রায় জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এর আগে মুন্সিগঞ্জ থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে নি‌য়ে আসে ফতুল্লা থানা পু‌লিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে পূর্ব ইসদাইর বুড়ির দোকান সংলগ্ন সুগন্ধা মসজিদের সামনে পাকা রাস্তার ওপর একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শেষে পুলিশ মোঃ সোহেলকে গ্রেফতার করে।

তবে গ্রেফতার হওয়া সোহেলের পরিবার এ ঘটনাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক দাবি করে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তার সা‌থে প্রতিপক্ষ ইব্রাহীম‌দের বালু ব‌্যবসা নি‌য়ে দ্বন্দ্ধ ছি‌লো। আর তারাই প্রভাব বিস্তার ক‌রে মু‌ন্সিগঞ্জের বাসা থে‌কে ধ‌রি‌য়ে আনায়।

সোহেলের বড় ভাই হারুন অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই সোহেলকে বিনা কারণে, বিনা দোষে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে শুধু সোহেল নয়, আমাদের পুরো পরিবার হেনস্তার শিকার হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

সোহেলের চাচা আওয়াল বলেন, সোহেল আমার ভাতিজা, সে এই মামলার কিছুই জানে না। ঘটনা যেদিন হয়েছে, সেদিন সে তার নিজ বাড়ি মুন্সীগঞ্জে অবস্থান করছিল। কিছু দুষ্কৃতিকারী মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে।

এদি‌কে এ ঘটনায় এলাকাবাসী এবং পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাস‌নের কা‌ছে দা‌বি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

ফতুল্লায় মারামারির ঘটনায় গ্রেফতার ১; পরিবারের দাবি ষড়যন্ত্র

আপডেট সময় ০৬:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫