ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা সাদরিলের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্মদলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল। আসছে (৩০) মে জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে সাদরিল শ্রদ্ধা জানিয়ে বলেন, জিয়াউর রহমান জাতীয় সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বিরচিত ভূমিকা এবং একটি গণতান্ত্রিক নতুন রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
সাদরিল বলেন, জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি- বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্যদিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা যতোই চেষ্টা করুক, কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না, বরং নিজ দেশের জনগনের হৃদয়ে চিরজাগরক হয়ে অবস্থান করেন।
গোলামা মুহাম্মাদ সাদরিল শ্রদ্ধার সাথে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, মুসলিম বিশ্বের অন্যতম নেতা ও বিশ্ব নন্দিত নেতা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, মহান আল্লাহ্ তায়ালা জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক, উনার পরিবারের সহায় হোক, আমিন।
উল্লেখ্যঃ জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহন করেন। ১৯৮১ সালের ৩০ মে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুরায় জন্মগ্রহন করেন জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণহারান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম। পরিশেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং জিয়াউর রহমানের পরিবারের সকলের জন্য দোয়া চান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা সাদরিলের

আপডেট সময় ০৬:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫