ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অভিনয়ের জন্য ডাক্তারি ছেড়েছেন ত্রিনেত্রা

একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ছেন অভিনেত্রী ত্রিনেত্রা হালদার। অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থেকেই চিকিৎসকের মতো সম্মানজনক পেশা ছেড়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিনেত্রা বলেন, ‘চিকিৎসা পেশায় থাকতে হলে যেমন পরিশ্রম ও সময় দরকার, অভিনয়ের ক্ষেত্রেও তাই।’

‘আমি যখন ‘মেড ইন হেভেন’ সিরিজের শুটিং করছিলাম, তখন ছিলাম একজন ইন্টার্ন চিকিৎসক। দুই জগৎ একসঙ্গে টানা সম্ভব হচ্ছিল না। তাই অভিনয়কে বেছে নিই। ভাবলাম এতদিন তো মেডিসিনে দিয়েছি, এবার দেখি অভিনয়ে কী করতে পারি!।’

নিজের শৈশব ও বাঙালি সংস্কৃতির প্রভাব নিয়েও কথা বলেন ত্রিনেত্রা। বলেন, ‘কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। আমার মা বাঙালি। ছোটবেলায় ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’, ‘সোনার কেল্লা’ এসব ছবির মধ্য দিয়েই বড় হয়েছি।’
তার কথায়, ‘এই ছবিগুলোর প্রভাবেই আমি বুঝতে শিখেছি কোন ধরনের কাজ আমি করতে চাই। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু তা আর হলো না।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

অভিনয়ের জন্য ডাক্তারি ছেড়েছেন ত্রিনেত্রা

আপডেট সময় ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫