ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সোনারগাঁয়ে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় পানিতে ডুবে জুনায়েদ (৬) ও হাবিবুর রহমান (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং হাবিবুর রহমান একই এলাকার হানিফা মিয়ার ছেলে।

গতকাল বুধবার দুপুরে পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় পুকুরের পাশে মাঠে নিহত জুনায়েদ ও হাবিবুর ফুটবল খেলতে থাকে। এসময় বলটি পানিতে পড়ে যায়। পুকুর থেকে বল তুলে আনতে গিয়ে ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়।

নিহত হাবিবুরের বাবা হানিফা মিয়া জানান, দুপুর ১টার দিকে একটি বল নিয়ে বাড়ীর পাশেই আমার ছেলেসহ অন্য শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ীর পাশেই এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় ঐ পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, পুকুরে ভাসমান মরদেহ দু’টি দেখতে পেয়ে তাদের বাড়িতে খবর দেয়া হয় এবং পানি থেকে মরদেহ তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে, খেলার সময় বল আনতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে দুপুরে দু’জনের লাশ ভেসে উঠে। শিশু দু’টির মৃত্যুর খবরে তাদের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সোনারগাঁয়ে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫