জান্নাত জাহা : সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স এবং পোশাক শিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, ‘জিয়াউর রহমানের আহ্বানে দক্ষিণ এশিয়ায় গঠিত হয়েছিলো সার্ক। তার আহ্বানে মুসলিম দু’টি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধ হয়েছিলো। তার মধ্যস্থতায় ইরাক ও ইরানের যুদ্ধ বন্ধ করে মুসলিম জাতিকে শক্তিশালী করেছিল।’আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন- ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমাদের সেই নির্দেশনা মোতাবেক তৈরি থাকতে হবে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাই প্রত্যেক নেতাকর্মীকে স্বোচ্চার থাকতে হবে।’অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, ‘জিয়াউর রহমানের সাহসী ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করি বলেই আমরা সম্মানিত। সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত এ বলে বক্তব্য শেষ করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি তাজুল ইসলাম সরকার প্রমুখ।
ঢাকা
,
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০২:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- 177
জনপ্রিয় সংবাদ












