ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, আহত ৫

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

তাৎক্ষনিক একজনের নাম মাহাবুব বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার (১৪ জুন) বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি বাদশার বাড়ি এলাকায় পথসভায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিকাল ৩ টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে তর্ক বিতর্ক পরে হামলার ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়।হামলায় অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।

এ ব্যাপারে জানতে শাহজাহান শিকারীর মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, আহত ৫

আপডেট সময় ০২:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫