ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

রূপগঞ্জে ভুয়া এডিশনাল এসপি গ্রেফতার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দানকারী জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ সিলেটে জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
ভুয়া এসপি জাকারিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জাকারিয়া নিজেকে পুলিশের এডিশনাল এসপি যার আইডি নং ৯৫১২৪৮৩ পরিচয় দিয়ে বিভিন্ন জেলা উপজেলার প্রতারণাসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলেন। রূপগঞ্জের কয়েকটি মামলার আসামি তিনি। শুধু তাই নয়, তার প্রোফাইল পিকচারে পুলিশের পোশাক পরিহিত ছবি ও পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে ।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নিজেকে এডিশনাল এসপি পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারকমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন জাকারিয়া।

এছাড়া এডিশনাল এসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মারিয়া চৌধুরী নামে এক নারীকে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে সে সব মামলায় তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
ভুক্তভোগী মারিয়া চৌধুরী অভিযোগ করে খবরের কাগজকে জানান, তিনি রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮নং ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে। চার বছর আগে জাকারিয়া সঙ্গে তার মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। তখন জাকারিয়া নিজেকে এসপি পরিচয় দেন। পরে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীর বাবার বাড়ি চনপাড়ায় রেখে ঘর সংসার করে আসছেন। জাকারিয়া মারিয়ার কাছে বিভিন্ন সময় যৌতুক এর টাকা নিয়েছে । এর পরেও বেশ কিছু দিন যাবত ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাতেন জাকারিয়া ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

রূপগঞ্জে ভুয়া এডিশনাল এসপি গ্রেফতার।

আপডেট সময় ০২:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫