ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে মো. মানিক পাটোয়ারী (৫৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম জানান, দাম্পত্য কলহের জের ধরেই মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মানিক পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০২৩ সালের ১৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই হত্যাকাণ্ড।

সেদিন মো. মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এই ঘটনায় নিহতের মেয়ে স্বর্নালী বাদী হয়ে মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১২:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫