ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

নারায়ণগঞ্জকে সুনামের পথে নিয়ে আনতে চেষ্টা করছি : গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের সুনাম খ্যাতি নষ্ট করে গেছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমলে এখানকার সন্ত্রাসীদের গডফাদার ও তার সঙ্গী সাথীরা। আমরা চেষ্টা করছি সেই দুর্নাম গুছিয়ে নারায়ণগঞ্জকে সুনামের পথে নিয়ে আসতে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর সাবেক প্রধান উপদেষ্ট সভাপতি, মোসলেহ উদ্দিন সেলিম গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গিয়াস উদ্দিন আরও বলেন, বিএনপি হলো একটি উদার গণতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক দল। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জনপ্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।
তার আগে বিকেলে সাইলো গেইট এলাকায় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিএনপির নেতা মোসলেহ উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে মোসলেহ উদ্দিন সেলিম দেশে ফিরে আসলে এ সংবর্ধনার আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে সাবেক এমপি গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি স্থানীয় যুবসামজ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

নারায়ণগঞ্জকে সুনামের পথে নিয়ে আনতে চেষ্টা করছি : গিয়াস উদ্দিন

আপডেট সময় ০৩:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫