ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সিদ্ধিরগঞ্জে অরুনের অবৈধ মশার কয়েল ব্যবসা, লক্ষ লক্ষ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে অবৈধ ভাবে ফোর্স ও বাংলার কিং নামক মশার কয়েল কারখানা গড়ে উঠেছে সেই সাথে লক্ষ লক্ষ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ মাদানী নগর মাদ্রার পাশে অরুনের মালিকানাধীন ফোর্স ও বাংলার কিং নামক মশার কয়েল কারখানা পরিবেশ ও ট্রেড লাইসেন্স বিহীন ভাবে চালিয়ে যাচ্ছে। নিয়ম-নীতির

কোন কিছুর তোয়াক্কা না করে অবৈধ ভাবে চলছে অরুণের মশার কয়েল কারখানা। কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ এ অরুন। নামে বেনামে করেছেন কোটি কোটি টাকা সম্পদ।

প্রয়োজনীয় কাগজপত্র নাই বলে একটি সুত্রে জানা যায়। নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানায় অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ অরুনের মশার কয়েল কারখানাটি চালিয়ে যাচ্ছে । প্রশাসনকে বিদ্ধাঙ্গুলী দেখিয়ে অরুণ কোটি টাকার মশার কয়েল উৎপাদন করে সারাদেশে বিক্রি করে যাচ্ছে। নামমাত্র ভ্যাট দিয়ে প্রদান করে সরকারের প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার ভ্যাট ফাঁকি দিচ্ছে বলে জানায় সূত্রটি। অরুনের মশার কয়েল কারখানাটির পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স নেই। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অরুণের মশার কয়েল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

আরও জানা যায়, অরুনের কয়েল কারখানায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে প্রতিমাসে সরকারের লক্ষ লক্ষ টাকার গ্যাস চুরি করছে। কারখানাটি সরেজমিনে গিয়ে দেখা যায়, নাবালক শিশু দিয়ে কয়েলের বিষাক্ত মেডিসিন দিয়ে কাজ করাচ্ছে। মশার কয়েল কারখানার দুর্গন্ধে আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মশার কয়েল কারখানাটি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।

উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশন অফিসের কর্মকর্তারা জানান, বৈধ কাগজপত্র ছাড়া যদি কোন প্রতিষ্ঠান চলে তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জ কাস্টমসের এক কর্মকর্তা জানান, কোন প্রতিষ্ঠান যদি ভ্যাট ফাঁকি দিয়ে মালামাল বিক্রি করে তাহলে সেই প্রতিষ্ঠানের নামে ভ্যাট ফাঁকির মামলা দায়ের করা হবে। অরুণ মশার কয়েল কারখানাটি আমরা নজরদারিতে রাখবো।

উক্ত কারখানার মালিক অরুনের মুঠোফোন কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

সিদ্ধিরগঞ্জে অরুনের অবৈধ মশার কয়েল ব্যবসা, লক্ষ লক্ষ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

আপডেট সময় ০২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫