ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল দুই মামলার আসামি ছিলেন।

সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।

নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, তার ছোট দৌলতদিয়া যৌনপল্লীতে পান, সিগারেট বিক্রির দোকান করেন। গতকাল নজরুল সন্ধ্যায় বাড়ি আসে এবং রাত ১০টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এর মধ্যে রাতে কারো সঙ্গে কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই বাড়ির পাশে আনুমানিক ১২০ গজ দূরে মুক্তি মহিলার পুকুর পাড়ে নজরুলের কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত নজরুলের বিরুদ্ধে একটি মাদক ও একটি জুয়া মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫