ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, “পাটোয়ারীরা আজকে জনগণের চোখের কাঁটায় পরিণত হয়েছে। তারা এ দেশকে একটি খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়। এই অবস্থা আমরা চলতে দেব না। জনগণকে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা বিরোধী দলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বৃষ্টি হলে প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন, যা নিয়ে সমালোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “বড় বড় গণতান্ত্রিক দেশে নির্বাচনী সভায় প্রার্থীরা স্ত্রীদের পরিচয় করিয়ে দেন, কারণ মানুষ দেখে একজন প্রার্থী তার স্ত্রীর সঙ্গে কী ধরনের আচরণ করেন। অথচ আজকে নারীদের অবস্থানকে বিরোধী দল, গুপ্ত সংগঠন ও এনসিপি অস্বীকার করছে।”

বিরোধী দল ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আপনাদের আচরণ সংযত করুন। আমাদের নেতাকর্মীরা আপনাদের প্রতি কোনো খারাপ আচরণ করবে না। কিন্তু আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্তে লিপ্ত হয়েছেন, সেই চক্রান্ত এ দেশের মানুষ বুঝে ফেলেছে। কোনোভাবেই আপনাদের এই চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”

সমাবেশে সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপনারা যেভাবে ৫-৬ মাসের একটি সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, সেটা গণতন্ত্রকে হত্যা করার শামিল।”

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক এড. সরকার হুমায়ূন কবির, আনোয়ার হোসেন আনু, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমুখ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত

আপডেট সময় ০১:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬