ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

বন্দরে মেহেদী হত্যা মামলায় সন্ত্রাসী পিতা-পুত্র গ্রেপ্তার

বন্দরে আধিপত্য ও স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হত্যা মামলার এজাহারভূক্ত আসামী সন্ত্রাসী পিতা/পুত্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের হাফেজিবাগ এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে রনী (৪৬) ও তার ছেলে রায়হান (২৬)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৭ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ জুন) রাত ৩টায় তথ্য প্রযুক্তি মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৪১(৬)২৫।

উল্লেখ্য, গত শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মেহেদী হাসানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বন্দরে মেহেদী হত্যা মামলায় সন্ত্রাসী পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫