ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

সম্পত্তির জন্য পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, ছেলে রুবেল গ্রেফতার

সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোঃ কামরুজ্জামান রুবেল (৩৮) নামের এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।

রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খালপাড়া এলাকায় এবিএল কোম্পানির পশ্চিম গেট সংলগ্ন স্থানে ভিকটিম মোঃ নাজিম উদ্দিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৫ জুন রাত ১১টার দিকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তার চতুর্থ পুত্র কামরুজ্জামান রুবেল ধারালো চাপাতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে।

পরে মুখ বেঁধে এলোপাতাড়িভাবে কুপিয়ে পিতাকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভিকটিমের অপর পুত্র মোঃ শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি কালীগঞ্জ থানার মামলা দায়েরের পর থেকে পলাতক থাকা আসামি কামরুজ্জামান রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

সম্পত্তির জন্য পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, ছেলে রুবেল গ্রেফতার

আপডেট সময় ১১:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫