ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

কুড়িগ্রামের চিলমারীতে একটি কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। গাছটি দেখার জন্য ভিড় করছে মানুষ।

রমনা মডেল ইউনিয়নে মাস্টার পাড়া এলাকা মামুন মিয়া বলেন, আজ সকালে শুনি গাছটির মধ্যে ধোয়া ও আগুন জ্বলছে। জানি না কেউ আগুন দিয়েছে কি না না। উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে আল্লাহ প্রদত্ত আগুন।

স্থানীয় আলামিন (৬০), আমেনা বেগম (৫০), আসাদুজ্জামানসহ (৪০) অনেকেই বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনা রেলস্টেশনের ওখানে একটি গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও আগুন নেভানোর চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসছে আমরাও বুঝতে পারছি না।

স্কুলছাত্রী আশামনি খাতুন বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি।
চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.ফারুক হোসেন বলেন, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে আসি আবার এসে দেখে আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

আপডেট সময় ০১:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫