ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

রূপগঞ্জে পাঁচ ঘোড়ার মাংস উদ্ধার ॥ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর এলাকায় জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে আনসার বাহিনীর সদস্যরা। গতকাল ১জুলাই মঙ্গলবার ভোরে আনসারের একটি টহলদল অভিযান চালিয়ে এসব ঘোড়ার মাংস উদ্ধার করে। এ ঘটনায় ফয়েজ মিয়া(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৩০ জুন সোমবার  রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের১০ নম্বর সেক্টরের  ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পায়। সন্দেহ হলে তারা সেখানে এগিয়ে যায়। এ সময় ৭/৮ জন পালিয়ে যায়।  ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখে সেখানে  পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।

পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম। ঘোড়ার মাংস ২৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার খবর পাওয়া যায়। গরুর মাংস ৭৫০ টাকা কেজির পরিবর্তে বেশি ঘোড়ারমাংস বিক্রিতে বেশি  লাভের আশায় অসাধুরা একাজ করার চেষ্টা করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোঃ তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়াদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

রূপগঞ্জে পাঁচ ঘোড়ার মাংস উদ্ধার ॥ যুবক গ্রেফতার

আপডেট সময় ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫