ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মিকি আর্থারকে কোচ ঘোষণা করে চমক দেখালো রংপুর রাইডার্স

পাকিস্তানের হেড কোচ ছিলেন দীর্ঘদিন। নিজের দেশ দক্ষিণ আফ্রিকাসহ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলের দায়িত্বও পালন করেছেন। হাইপ্রোফাইল কোচ হিসেবে বেশ নামডাক রয়েছে মিকি আর্থারের। সেই আর্থারকে হেড কোচ ঘোষণা করে চমক দেখালো রংপুর রাইডার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে শুক্রবার এই খবর জানিয়েছে রংপুর। তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।’

রংপুর বরাবরই তারকাসমৃদ্ধ দল গড়ে। এবারের আসরে তাদের দলে আছে অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহর মতো ক্রিকেটার। এছাড়া গত আসরে দলটির অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানও থাকছেন। আছেন শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানারা।

আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মিকি আর্থারকে কোচ ঘোষণা করে চমক দেখালো রংপুর রাইডার্স

আপডেট সময় ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪