ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সিগঞ্জে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের নাম নাজমা বেগম। তিনি উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন আনুর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রীকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ নেন। এনজিওগুলো কিস্তির টাকা নিতে আসলে নাজমা বেগম স্বামীর কাছে টাকা চাইলে তিনি তালবাহানা শুর করেন। এনিয়ে নাজমা বেগমের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলে আসছিল। ১৫ অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে স্ত্রী নাজমা বেগমকে বেধড়ক মারধর করেন আনোয়ার হোসেন আনু। পরে ১৬ অক্টোবর এ নিয়ে টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। শুক্রবার দুপুরে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে আবারও স্ত্রী নাজমা বেগমকে ডেকে নেয় স্বামী আনোয়ার হোসেন আনু। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে কবরস্থানে ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। কিস্তির টাকা চাইলে তিনি প্রায়ই মাকে মারধর করতেন। এনিয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দিলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মুন্সিগঞ্জে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা

আপডেট সময় ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪