ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে : মামুন মাহমুদ

‎‎জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা সত্যিকারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হতে পারব। ৭১ এ পশ্চিমাদের হটিয়েছিলাম, আর নব্বইয়ে দেশীয় ষড়যন্ত্রকে উৎখাত করা হয়েছিল।

আমরা যদি সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হই তাহলে আমাদের ভেবে দেখতে হবে এই তিনটি সংগ্রামের সঙ্গে কারা জড়িত ছিল।

যদি আমরা এই তিনটি ধারণ করতে পারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভূমিদস্য গডফাদার বৃষ্টি হবে না। আমরা রাজপথে থাকবো যতদিন ভোটের অধিকার ফিরিয়ে না আসবে, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান দেশে না আসতে পারবে।

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য ‎সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৬ জুলাই ) বিকেলে মাসদাইর বাংলাভবন কমিউনিটি সেন্টারে সদস্য নবায়ন ও নতুন সদস্য ‎সংগ্রহ কার্যক্রমের আয়োজন করা হয়।
‎‎এ সময় মামুন মাহমুদ আরও বলেন, আমরা এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারিনি। দেশে ফ্যাসিবাদ না থাকলেও অনেকের সাথে মিষ্টি মিষ্টি লড়াই করতে হচ্ছে আমাদের। বলতে পারছি না কার বিরুদ্ধে এই লড়াই। তবে এটা সত্যি, যুদ্ধ চলছে।

যারা ফ্যাসিবাদের সুযোগ-সুবিধা গ্রহণ করেছে তাদের জন্য এই দলের দরজা বন্ধ থাকবে। এই আমাদের জাতীয়তাবাদী দল যারা করেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন। জিয়াউর রহমান যখন নিহত হন তখন তার ব্যাংকে একটি টাকাও পাওয়া যায় নাই, তার একটি বাড়ি গাড়ি কিছুই পাওয়া যায় নাই।

তারেক রহমান তিনি ঢাকায় আসবেন কোথায় থাকবেন, আজকের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে তার নিজের কোন বাড়ি নেই। আমরা সেই আদর্শে নিজেদেরকে জনগণের উৎসর্গে বিলীন করে দেব। সংস্কারের কোন মূলা আমাদের দেখবেন না। নির্বাচনের তারিখ ঘোষণা দেন। মানুষের স্বার্থে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না।

‎‎এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস এম মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য ইকরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু, রহিমা শরিফ মায়া, জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান দোলন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে : মামুন মাহমুদ

আপডেট সময় ১০:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫