ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক ও হেলপার আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-০২১৩) এর ধাক্কায় মো. সোহেল মিয়া (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে মহাসড়কের সানারপাড় মৌচাক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক এবং ট্রাক চালক মো. মাহবুব ও তার সহকারী মেহেদী হাসানকে আটক করে । খবর পেয়ে কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের শিমরাইল ফাড়ির ইনচার্জ এসআই মো. জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছলে জনতা তাদের কাছে আটকদের সোপর্দ করে। নিহত মো. সোহেল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া থানার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সোহেল মিয়া রাস্তায় ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন ।

এসআই মো. জুলহাস উদ্দিন জানান, ট্রাক চালক মো. মাহবুব ও তার সহকারী মেহেদী হাসানের রিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক ও হেলপার আটক

আপডেট সময় ০২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫