ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

তারেক রহমানের নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ গড়া সম্ভব : গিয়াসউদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই নতুনভাবে গড়ে তোলা সম্ভব।

দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমানের মধ্যেই একজন ডাইনামিক নেতার সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছে।

শনিবার ( ১২ জুলাই ) ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার পর থেকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যেখানেই যাই, নতুন নতুন মানুষ অনুরোধ জানায় যে তারা বিএনপির সদস্য হতে চায়।

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক ত্তত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম-আহŸায়ক আল-আমিন ইকবাল।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

তারেক রহমানের নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ গড়া সম্ভব : গিয়াসউদ্দিন

আপডেট সময় ০২:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫