ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন

Oplus_0

২৮ জুলাই সোমবার সকাল ১১ টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বন্দর উপজেলার অর্ধশতাধিক বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সরকারি হিসাবে ৬৫,৭০০টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। সেখানে ২০ লক্ষাধিক উচ্চশিক্ষায় শিক্ষিত পুরুষ মহিলা এই শিক্ষকতায় পেশায় রয়েছে। সেখানে এক কোটির কাছাকাছি শিশু শিক্ষার্থীরা লেখাপড়া করে। তার মধ্যে ১০ লক্ষের কাছাকাছি শিক্ষার্থী ৫ ম শ্রেনীতে পড়াশোনা করে। সরকার একটি প্রজ্ঞাপন করে কিন্ডারগার্টেন শিশুদের এ বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মনে করি এ প্রজ্ঞাপনে শিশুদের মানবাধিকার লংঘন এবং শিশু অধিকার হরণ ও শিশু নির্যাতনের আওতায় পড়ে। আমরা এই প্রজ্ঞাপন বাতিল চাই এবং সকল শিক্ষার্থী সরকারি বেসরকারি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যাহাতে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে প্রজ্ঞাপন স্থগিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন মাননীয় শিক্ষা উপদেষ্টার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

পরে শিক্ষকগণ বন্দর উপজেলা নির্বাহী অফিসার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাইমারি শিক্ষা কর্মকর্তার বরাবর তাদের দাবীকৃত স্বারক লিপি পেশ করেন।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ড নারায়ণগঞ্জ জেলার সভাপতি এএইচএম শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হাসান কবির, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মহাসচিব সাইফুল ইসলাম রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫