ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আবারও ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তারা আবার শুরু করলে আমরা আগের চেয়েও দ্রুত সেটি মুছে দেবো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুব খারাপ, খুব খারাপ বার্তা পাঠাচ্ছে। ওদের এটা করা উচিত না। আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছিলাম। আবার শুরু করলে এবার চোখের পলকে তা শেষ করে দেবো।

তিনি আরও বলেন, আমরা সেটি করবো খুশি মনে, প্রকাশ্যে।

জুন মাসেই মার্কিন বাহিনী ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ট্রাম্প তখন দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে।

তবে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ক্ষয়ক্ষতি প্রত্যাশার চেয়ে কম হয়েছে। ফলে ইরানের কর্মসূচির অগ্রগতি কিছুটা সময়ের জন্য পিছিয়ে গেছে মাত্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরোপীয় তিন দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) সঙ্গে আলোচনার আগে বলেছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে বলেছিলেন, আমরা আমাদের পারমাণবিক অধিকার ছাড়ছি না, তবে আলোচনায় বসতে প্রস্তুত। যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা, সে বিষয়ে আমি খুব আশাবাদী নই।

এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও ইঙ্গিত দিয়েছেন, ইরানে আবারও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেছেন, খামেনিকে এই বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেন, তবে আমাদের দীর্ঘ হাত এবার আরও জোরে তেহরান পর্যন্ত পৌঁছাবে, ব্যক্তিগতভাবে আপনার কাছেও।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০৭:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫