ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ৩০ লাখ টাকা ছিনতাই, ৩ ছিনতাইকারী আটক

বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে কুরিয়ার সার্ভিস কোম্পানীর ৩০ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারিরা। এ সময় কোম্পানীর দুই কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তবে তিন ছিনতাইকারী আটক হলেও টাকা নিয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। রোববার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বন্দর থানার স্বল্পেরচক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃত ছিনতাইকারিরা হলো- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (২৫), একই এলাকার স্বপন মিয়ার ছেলে কাউসার (১৯) ও বন্দর কোটপাড়া বৌবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে তাইজুল (২৪)।

স্টেট ফার্স্ট কুরিয়ার সাভিস কোম্পানীর বন্দর শাখার ম্যানেজার আব্দুস সোবহান জানান, তিনি ও একাউন্টেট বোরহান উদ্দিন ব্যাগে করে কোম্পানীর ৩০ লাখ টাকা বন্দর খেয়াঘাট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকে জমা দেয়ার জন্য রওনা হয়।

পরে তারা স্বল্পেরচক এলাকায় এলে ৫/৬জন ছিনতাইকারী তাদের পথ রোধ করে লোহার রড দিয়ে তাদের এলাপাথারি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ব্যাগ নিয়ে পালানোর সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ৩ ছিনতাইকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনিস্পেক্টর আরিফ ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদ চলছে সেই সাথে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৩০ লাখ টাকা ছিনতাই, ৩ ছিনতাইকারী আটক

আপডেট সময় ১০:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫