ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় তিনজন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের আমিজ উদ্দিন পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এসময় তিনজন সামান্য আহত হন। আহতদের উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়।

‎এদিকে দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ গাড়িটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
‎
‎এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সকালে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়েছিল। হাইওয়ে পুলিশ বাসটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ৩

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫