ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

বন্দরে সোনাকান্দা ষ্টেডিয়ামের মাটি চুরি

সিলেট কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের পর এবার নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠে মাটি চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত মাটি খেকু একটি চক্র গভীর রাতে ঐতিহ্যবাহী সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠের মাটি কেটে নিয়ে গেছে।

সেনাকান্দা মাঠ থেকে রহিম নামে এক খেলোয়ার জানান, বন্দর ২০ নং ওয়ার্ডে সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠটি ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠে খেলেছেন দেশের বরেন্য খেলোয়াররা।

কাউছার হামিদ, মুনেম মুন্না, সাব্বির সবাই এই মাঠে খেলেছেন। আমাদের সোনাকান্দা এলাকায় কোন বিনোদনের জায়গা নাই। যুবক ও কিশোরদের এই মাঠটি একমাত্র খেলার মাঠ।

এই ষ্টেডিয়াম মাঠ ধ্বংস করার জন্য একটি চক্র গভীর রাতে মাঠের একদিক থেকে মাটি কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। সিলেটে সাদা পাথর লুট হচ্ছে আর বন্দরে লুট হচ্ছে ষ্টেডিয়ামের মাটি। কোন চোরের দেশে বাস করছি আমরা।

নিজের দেশের পরিচয় দিতেও লজ্জা হয় আজ। দ্রুত মাঠটি রক্ষায় মাটিচোরদের গ্রেফতার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

রবিবার সরেজমিন পরিদর্শনকালে কথা হয় সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন জাহাঙ্গীরের সাথে। তিনি জানান, সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুলে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। রাতে স্কুলে কেউ থাকেন না। তবে স্কুলের বাইরে আগে নাইট গার্ড ছিল এখন নাই। মাটি চুরির ঘটনা ঘটে তবে তিনি জানেন না।

সরেজমিনে দেখা যায়, বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠটি ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠে দেশের বরেন্য খেলোয়ারদের বিচরন ছিল। এই মঠ থেকেই অনেক নামী দামী খেলোয়ার তৈরী হয়েছে। এই মাঠ ধ্বংসের জন্য একটি মাটিখেকু চক্র রাতের আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাঠ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

ষ্টেডিয়ামের মাঠের মাটি চুরি প্রসঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন সব সময় হার্ডলাইনে। মাঠ কর্তৃপক্ষের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিবে উপজেলা প্রশাসন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বন্দরে সোনাকান্দা ষ্টেডিয়ামের মাটি চুরি

আপডেট সময় ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫