ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পূর্বাচলে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ বালুর গদির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযানে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুর গদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আয় করা হয়।

একই অভিযানে ঐ সেক্টরে অবৈধভাবে বসানো শত বছরের ঐতিহ্যবাহী শিমুলিয়া গরুর হাটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, রাজউকের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত কয়েক মাস ধরে একটি প্রভাবশালী মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিল। এতে সড়কে খানাখন্দ তৈরি হওয়া, ড্রেন ভরাট হয়ে স্কুলগুলোতে পানি ঢুকে পড়া এবং দুর্ঘটনা বাড়ার মতো সমস্যা সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ‘আজকের অভিযানে ৪ নম্বর সেক্টরের গদিগুলো উচ্ছেদ ও বালু নিলামে বিক্রি করা হয়েছে। আগামী ১৫ সপ্তাহের মধ্যে বালু পুরোপুরি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পূর্বাচলে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৬:৫২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫