ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়জয়কার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫- ২০২৬) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের মধ্যে ১৬টি পদেই বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আর একটি মাত্র সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের এড. এড. আফরোজা জাহান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত বারোটায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আঃ বারী ভুইয়া।

নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ১৫৩ জন। অনুপস্থিত ছিলেন ২০ জন ভোটার।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ।

সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান ও এড. আফরোজা জাহান।

এদিকে সকাল থেকে তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। দিনভর নেতাকর্মীদের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া।

উল্লেখ্য: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) সালের নির্বাচনে ১৭টি পদে লড়বেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. এইচ. এম. আনোয়ার প্রধান প্যানেল, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মো. মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের আংশিক প্যানেল, পাশাপাশি স্বতন্ত্র হিসেবে এড. মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়জয়কার

আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫